নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মহিলা বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তার মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল ডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী মামুনুর রশীদ জানান, নিহত মহিলা বেগম প্রতিদিনের মত বুধবার রাতেও রাতের খাবার খেয়ে পরিবারের লোকদের সঙ্গে ঘুমায়। রাতে কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সেখানেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এছাড়াও মহিলা বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন- দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মহিলা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। আপত্তি না থাকায় তার মরদেহ জিডি মূলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.