প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ১১:০২ এ.এম
বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মাজেদুর রহমান (মাজদার) , পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বেলপুকুর থানার জামিরা গ্রাম থেকে জুবায়ের বাবু (১৮) নামে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষার্থী জুবায়ের বাবু রাজশাহী জেলার দুর্গাপুর বাজার এলাকার আজাহার আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর দুলাভাই রফিকুল ইসলাম জানান, আমার শ্যালিকা ও জুবায়ের দুর্গাপুর কলেজে লেখাপাড়া করতো। একই কলেজে লেখাপাড়া করায় দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে জুবায়ের তাকে একধিকবার ধর্ষণ করে।
সর্বশেষ গত বুধবার আমার শ্যালিকা উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে আমার বাড়িতে বেড়াতে আসলে জুবায়ের সেখানে আসে। পরে বাড়ি ফাঁকা পেয়ে অনৈতিক সম্পর্ক করার সময় তাদেরকে এলাকাবাসী আটক করে। এ সময় জুবায়েরকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকার করায় দীর্ঘ সময় ধরে দেনদরবার চলে। দেনদরবারের একপর্যায়ে কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বেলপুকুর থানায় খবর দিলে থানা পুলিশ দুইজনকে নিয়ে যায়। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামা বলেন, অভিযুক্ত জুবায়েরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে রামেক হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.