প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১২:১২ পি.এম
বেনাপোলে ৩০১ টি ইয়াবা সহ আটক -১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভাধীন পাটবাড়ী গ্রামস্থ পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার এর দক্ষিন পূর্ব কোনে পাকা রাস্তার উপর হতে আসামী শ্রী লিটন সাহা (৩০),নামে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২নম্বেবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে তাকে বেনাপোলের পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে দক্ষিন পূর্ব কোনে পাকা রাস্তার উপর হতে আসামী কে আটক করা হয়।
আটক লিটন সাহা মনিরামপুর থানার হোগলাডাঙ্গার অজিৎ সাহার ছেলে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ আসামীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকের চালান আটক করছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.