প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ১১:১৬ এ.এম
“বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি এখনো বন্ধ চালু হওয়ার দাবি পার্সোপোর্ট যাএীদের

বেনাপোল প্রতিনিধি - করোনার দাপটে সব কিছু চালু হলেও এখনো চালু হয়নি বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে ভারতে যাতায়াতকারী অসুস্থ পাসপোর্ট যাত্রীদের।করোনার আগে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট যাএী যাতায়াত করতো ৫-৬ হাজার লোক। কিন্তু করোনার দাপট কুমলেও বেনাপোল এক্সপ্রেস ট্রেন টি চালু করতে কর্তৃপক্ষের নেই কোন হস্তক্ষেপ।
এদিকে সড়ক পথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিঘাটে যানজটের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের।
বেনাপোল থেকে ঢাকার মধ্যে স্বল্প সময়ে আরামদায়ক যাতায়াতের জন্য অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠে বেনাপোল এক্সপ্রেসটি ।বেনাপোল থেকে ঢাকায় যেতে পরিবহনে সময় লাগে ১২/১৪ ঘণ্টা। সেখানে ট্রেনে নির্বিঘ্নে সাড়ে সাত ঘণ্টায় বেনাপোলে থেকে ঢাকায় পৌঁছানো যায়।
দেশের অন্য সব জায়গায় আন্তঃনগর ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে ঢাকা থেকে বেনাপোলের উদ্দ্যেশে ছেড়ে আসা একমাত্র বেনাপোল এক্সপ্রেস ট্রেন টি।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট- অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানায়, বেনাপোলের স্থানীয় মানুষ ও অন্যান্য জায়গা থেকে আসা ভারতে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের সুবিধার্থে বেনাপোল-ঢাকা রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ সার্ভিস চালু করা হয়।কিন্তু করোনার দাপটে বন্ধ হয়ে যাওয়া এখনো চালু হয়নি ট্রেনটি। যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যতদ্রুত সম্ভব চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি।
বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন,কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা কবে আবার চালু করা হবে তা আমার জানা নেই।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.