প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২২, ৪:১৩ পি.এম
বোয়ালমারী হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৮ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করণ হয়ে ২০১৯ সালে ট্রেন্ডার প্রক্রিয়া শেষে ভবনের কাজ শুরু হয়। ফরিদপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.