প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ১:৩৩ পি.এম
বোয়ালমারীতে চার হাইব্রিটের নাম বাদ দিয়ে ৬৬ জনের নাম কেন্দ্রে

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৪ হাইব্রিটের নাম বাদ দিয়ে ৬৬ জন আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ৭০ জন। ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক যে ভাবে নামের তালিকা উপজেলা আ’লীগের কাছে দিয়েছেন।
উপজেলা আ’লীগ ওই নামের তালিকার মধ্যে ৪ জন হাইব্রিটের নাম বাদ দিয়ে ৬৬ জনের নামের তালিকা ফরিদপুর জেলা আ’লীগের সুপারিশ করে উপজেলা আ’লীগ শনিবার (১৩ নভেম্বর) কেন্দ্রে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এর আগে বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় প্রতিক না দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে। সে সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আ’লীগ এই উপজেলায় নৌকা প্রতিক না দিয়ে নির্বাচন দেওয়ার জন্য একটি আবেদনে জেলা কমিটির সুপারিশ করে নামের তালিকার সাথে কেন্দ্রে জমা দেওয়া হবে। এই উপজেলায় আগামি ২৩ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.