প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ২:২১ পি.এম
বোয়ালমারীতে জনতার চেয়ারম্যান লিটু শরীফের পূজা মন্ডব পরিদর্শন

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জনতার চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে জনতার চেয়ারম্যান ফরিদপুর জেলা যুবলীগের সদস্য,
বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু তার ইউনিয়নের পূজা মন্ডবগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি কোন মন্ডবে সমস্যা আছে কি না খোজ খবর নেন এবং প্রতিটি পূজা মন্ডবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন, যুবলীগ নেতা জামাল মাতুব্বর, ওহিদ মেম্বর, মতিয়ার মেম্বর, যুবলীগ নেতা সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ্ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.