প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
বোয়ালমারীতে দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণ মামলা ধর্ষক গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আপন দেবরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেছেন ভাবী। রবিবার (১৭ অক্টোবর) রাতে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ১০। ধর্ষক রাজন ফকিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রাজন রুপাপাত ইউনিয়নের সূর্যোগ এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, (১৬ অক্টোবর) রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় মাজারে গান শুনতে যায়। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ (৩০) তার বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১ টার দিকে রাজন ফকির গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ছোরার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপর্বক ধর্ষণ করে। সকালে তার স্বামী বাড়িতে ফিরলে সব ঘটনা খুলে বলে।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দেবরের বিরুদ্ধে ভাবী ধর্ষণ মামলা করেছেন। মামলার পর রবিবার রাত ১২ টার দিকে ধর্ষক রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হবে এবং ধর্ষিতা গৃহবধূকে স্বাস্থ পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.