প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৪:৩৬ পি.এম
বোয়ালমারীতে না ফেরার দেশে চলে গেলেন ইউপি চেয়ারম্যান মুকুল মিনা

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) নুরুল আলম মিনা মুকুল (৫৮) না ফেরার দেশে চলে গেলেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে স্টোকজনীত কারনে তিনি মৃত্যু বরন করেছেন।
মো. নুরুল আলম মিনা স্টোকজনীত কারনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এরপর ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন ইউনিয়ন ও চেয়ারম্যানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম মেম্বার ফরিদপুর ১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.