বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক পথসভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত শেখর, রূপাপাত, পরমেশ্বরদী ইউনিয়নে বিভিন্ন যায়গায় পথসভায় বক্তব্য রাখেন তিনি। সুষ্ঠু, শান্তিপূর্ন, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের আশ্বাস দিয়ে জনগণের সহযোগিতা কামনা করেন ইউএনও মো. রেজাউল করিম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.