প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ৩:৫৪ পি.এম
বোয়ালমারীতে ১৭ হাজার ৭৪৫ জন ভাতা পাচ্ছেন

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোট সরকারী ভাতাভুগি ১৭ হাজার ৭৪৫ জন ভাতা পাচ্ছেন বলে উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে বিধবা ভাতা পাচ্ছেন ৩ হাজার ৫১৫ জন, বয়স্ক ভাতা পাচ্ছেন ৯ হাজার ৪০৬ জন, অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা পাচ্ছেন ৪ হাজার ২১৮ জন, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাচ্ছেন ৫শ' ৬ জন। উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে।
২০১১ সালের আদম শুমারীর গণনা অনুযায়ী উপজেলায় মোট জন সংখ্যা রয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৯ জন। এর মধ্যে পৌরসভায় ২৭ হাজার ৫৯৫ জন, চতুল ইউনিয়নে ১৯ হাজার ৯৩৮ জন, দাদপুর ইউনিয়নে ২৩ হাজার ১৫৬জন,
ঘোষপুর ইউনিয়নে ২১ হাজার ৫৭৯ জন, গুনবহা ইউনিয়নে ২১ হাজার ৪২৪জন, ময়না ইউনিয়নে ২৬ হাজার ১২০জন, পরমেশ্বদী ইউনিয়নে ১৯ হাজার ২৬৭ জন, রুপাপাত ইউনিয়নে ২০ হাজার ১৮১ জন, সাতৈর ইউনিয়নে ২৭ হাজার ৩৭৩ জন, শেখর ইউনিয়নে ২৫ হাজার ২১০ জন, বোয়ালমারী সদর ইউনিয়নে ৯ হাজার ২১৬ জন জন সংখ্যা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.