প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
বোয়ালমারীতে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ৮ জন মোটরসাইকেল চালককে ৭ হাজার ৬শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
সোমবার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের ভাটপাড়া নামকস্থানে অভিযান চালানো হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯/১ (চ) ধারায় এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, হেলমেট, গাড়ির কাগজ না থাকায় এবং অতিরিক্ত যাত্রী উঠানোর অপরাধে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.