প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২১, ৪:০৩ পি.এম
বোয়ালমারীর ১০ ইউপিতে ১টি নৌকা ৯টি বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারীতে নৌকার ভরাডুবি হয়েছে।
বেসরকারী ফলাফলে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ঘোষপুরে মো. ইমরান হোসেন নবাব (আনারস), বোয়ালমারী সদরে আব্দুল হক শেখ (মোটরসাইকেল), শেখরে মো. কামাল আহমেদ (নৌকা), ময়নায় আব্দুল হক মৃধা (হাতপাখা), চতুলে রফিকুল ইসলাম (চশমা), রুপাপাতে মিজানুর রহমান (আনারস), দাদপুরে মোশারফ হোসেন (ঘোড়া), সাতৈরে রাফিউল আলম মিন্টু (চশমা), গুনবহায় অ্যাড. সিরাজুল ইসলাম (চশমা), পরমেশ^রদী আব্দুল মান্নান মাতুব্বর (ঘোড়া)। উপজেলার দশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী একটিতে, বিএনপি দলীয় প্রার্থী তিনটিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী একটিতে এবং আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচটিতে বিজয়ী হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.