প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১, ৬:৩৪ পি.এম
বোয়ালমারী ইউপি নির্বাচন! প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের আ'লীগ বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারন (মেম্বার) ও সংরক্ষিক মহিলা সদসদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায়, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ জেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম, রিটার্নিং কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর তফসিল অনুযায়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.