প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ২:৫১ পি.এম
বড়াইগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

আজাদুল বারী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর এলাকার সকল মন্দির সমুহে আর্থিক অনুদান, পুরোহিতগনের সম্মানী প্রদান ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্প্রতিবার সকালে বনপাড়া পৌরসভা হলরুমে পৌর মেয়র এবং বনপাড়া শহর আ'লীগ সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর সচিব আঃ হাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বড়াইগ্রাম হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা,সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, বড়াইগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল দাস,সাবেক কাউন্সিলর সমীর কুমার সাহা সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন পৌর এলাকার মোট ০৭টি পূজামণ্ডপের পুরোহিতদের সম্মানী এবং মন্ডব সাজসজ্জা করতে আর্থিক অনুদান প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.