জিএম ,ভালুকা প্রতিনিধিঃ মহামারি করোনা অসুস্হ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ও মাস্ক বিতরণ করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তাস্তর করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, উপ-পরিচালক আলমগীর হোসেন সোহেল সহ অন্যান্যরা । আলোচনা শেষে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীগন মাস্ক বিতরণ করেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.