প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২১, ১১:৪২ এ.এম
ভালুকায় পিকনিকের নৌকা ডুবিতে ডাক্তারসহ দুইজনের মৃত্যু

জিএম,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিকনিকের নৌকা ডুবে এক চিকিৎসকসহ ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার খীরু নদীর উরাহাটি নামক স্থানে। এ ঘটনায় তানভীবের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা কিন্তু হাসপাতালের চিকিৎসক ডা. অমিত কুমার এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দভ্রমনের জন্য একটি নৌকা ভাড়া করে প্রায় ২০জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমনের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারে সাথে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। বাকিরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ হয়।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আল মামুন জানান, তানভীর নামে এক যুবকের উদ্ধার করা হয়েছে কিন্তু আরেক জনের লাশ এখনো খোজ মেলেনি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.