সকাল আনুমানিক নয়টার সময়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বারই পাড়া ( সাবু তলা ঘাটে) ভৈরব নদীতে একটি অজ্ঞাত পরিচয়ের মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা সেনহাটি পুলিশ ফাঁড়িতে খবর দেয়, পুলিশ খবর পেয়ে স্হানীয়দের সাহায্যে নদি থেকে লাষ উদ্ধার করে।
মহিলার কালো রঙের বোরখা, লাল রঙের সেলোয়ার-কামিজ, বেগুনি রঙের ওরনা পরিহিত ছিলো। মহিলার আনুমানিক বয়স ২৭ থেকে ২৯ বৎসর। উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি শারিরীক গঠন মাজারি,
মহিলার লাশ কোথা থেকে ভেসে ঐ স্হানে এসেছে সেটা কেহ বলতে পরেনা।
দিঘলিয়া থানা পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.