নূরুল হক, বার্তা সম্পাদক: মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান দূর্গাপদ সিংহের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত। ২০১৯ইং সালের এই দিনে তিনি ইহধাম ত্যাগ করে স্বর্গবাসি হন।
মস্তিষ্কে রক্তরণ জনিত কারণে মারাত্মক অসূস্থ হয়ে খুলনার আবু নাসের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। অবশ্যই আবু নাসের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পূর্বে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে তাকে চিকিৎসা করিয়েছেন তার পরিবারের সদস্যরা।
স্বর্গীয় দূর্গাপদ সিংহের জৈষ্ঠ্য পুত্র সুব্রত সিংহ জানান, করোনার কারণে সরকারী বিধি নিষেধ মেনে এবার পারিবারিক ভাবে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে বাড়ীতেই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উল্লেখ্য স্বর্গীয় দূর্গাপদ সিংহ জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাকতা করেছেন। অবসার গ্রহন করে উপজেলার ঢাকুরিয়া ইউপি নির্বাচনে ২০১৬ সালের ২২ মার্চ নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মত অংশ গ্রহণ করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.