জিএম টিপু সুলতান,চিফ রিপোর্টারঃ যশোর মনিরামপুর ও অভায়নগর টেকা মুক্তেশ্বরী নদীতে বাঁধ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছে। টেকা মুক্তেশ্বরী নদীর অববাহিকায় যে সকল গ্রামগুলি পানির নীচে আজও তলিয়ে আছে পাঁচাকড়ি ভাটা ডাংগী বেদ ভিটা মশিয়াহাটী হাটগাছা সুন্দলী লেবুগাতী সহ শত শত গ্রাম এখনো পানির নিচে তলিয়ে আছে। এই শীতে পানিবাহিত রোগে মানুষ দিশেহারা ঘরে খাবার নাই গোয়ালের গরু নাই গৃহপালিত পশুর কোন খাবার নাই মানুষ এখন দিশেহারা মানবতার জীবনযাপন করছে।
শীতের মৌসুমে পর আবার বর্ষাকাল পানি ছাড়া আর কোন ব্যবস্থা নাই। তার পরেও নদীতে বাইপাস বাদ দিয়ে রাস্তা তৈরি করে ব্রিজের কাজ চলছে। বিএডিসির সহয়তায় শেচ প্রকল্প থাকলেও আশা শোরুপ কোন ফল পাওয়া যায়নি এবার ইরিগেশন হবে না। নতুন ব্রীজ এর কাজে নদীর ভিতর দিয়ে বাইপাস সড়কের কাজ চলছে পানি বের করার যদি কোন ব্যবস্থা না থাকে তাহলে এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া আর কোন ব্যবস্থা থাকবে না। এবার বর্ষার মৌসুম আসলে মানুষের ঘরবাড়িতে ঘরের চাল সমান পানি উঠতে পারে। ঘরে বসবাস করা সম্ভব হবে না তাই এলাকার সাধারণ মানুষের দাবি ব্রিজের কাজের কারণে নদীতে বাঁধ দিয়ে যে বাইপাস সড়ক করা হচ্ছে ওই সড়কের মাঝে পানি সরানোর জন্য ব্যবস্থা থাকতে হবে প্রশ্ন হচ্ছে, ভবদহের উত্তরের ২৭ বিলের পানিসহ যশোর বিস্তীর্ণ এলাকার জলরাশি নিঃষ্কাশনের কি ব্যবস্থা থাকছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.