মণিরামপুর প্রতিনিধি: ইউপি নির্বাচন ২০২১ এ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে ধারাবাহিক পথসভার অংশ হিসেবে শুক্রবার রাত সাড়ে ৯ টায় ৬নং মনিরামুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় জালঝাড়া বৌ বাজারে ২৮ নভেম্বরে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জননেতা আব্দুল মজিদ।
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এ পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক ফিরোজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মনিরুজ্জামান মিল্টন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মশিয়ার রহমান, যুবলীগনেতা নয়ন বিশ্বাস, নিশাত কবির, রিপন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুর রহমান, মুন্নাসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৩৯০২০৮
তারিখ-২৬/১১/২০২১ইং
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.