এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ যশোরের মনিরামপুরে ছাদের উপরে কাপড় নাড়তে গিয়ে আমেনা বেগম(১৮)নামের এক নারীর মৃত্যু হয়েছে।
এক সূত্রে জানাযায়,মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আজ(১লা)ফেব্রঃ বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা(১৮)ও তার স্বামী মোঃ ফরহাদ হোসেন রাজগন্জ বাজারের রূপ টাওয়ার নামের একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তারা স্বামী স্ত্রী দুই জনই ভাগ্যকূল হোটেলের কর্মচারী হিসাবে কাজ করতেন।
নিহতের স্বামী জানান,বিকেলে ওই ভবনের চতুর্থ তলায় ছাদে ওঠেন কাপড় নিয়ে শুকাতে দেওয়ার জন্য, ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন তারে স্পর্শ হওয়ায় ঘটনাস্থলেই তার নির্মম মৃত্যু ঘটে।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়।ফায়ার সার্ভিসের কর্মী বলেন,ছাদের উপরে মেইন লাইনের তার হাইভোল্টেজ হওযায় বিদ্যুৎয়িত নারীর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.