এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ যশোরের মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করছ।
নতুন কমিটিতে মোঃ রবিউল ইসলাম মিঠুকে আহবায়ক এবং নূর আলী গাজীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৬১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে সদর ইউনিয়নের, ফতেয়াবাদ চেয়ারম্যান মোড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রবিউল ইসলাম মিঠু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান প্রমুখ।
থানা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেন জানান, মনিরামপুরে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপি নেতা আবদুস সালামের সমন্বয়ে সভায় সর্ব সম্মতিক্রমে সদর ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে রবিউল ইসলাম মিঠুকে আহবায়ক ও নূর আলী গাজীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৬১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.