প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২২, ১১:৫৭ পি.এম
মণিরামপুর হরিদাসকাটিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা মাদ্রাসা মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সুযোগ্য পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা যুবলীগ নেতাকর্মীর।
এসময়ে হরিদাসকাটি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর কবির লিটনের নেতৃত্বে স্থানীয় অসংখ্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.