আজাদুল বারী, নাটোর বড়াইগ্রাম প্রতিনিধি: দুই শতাধিক মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় বুধবার (৮ডিসেম্বর)দুপুরে ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হিসেবে প্রায় দুই শতাধিক নেতা/কর্মী,শতাধিক মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ রফিকুল ইসলাম।
মনোনয়ন পত্র দাখিল শেষে নিজ ওয়ার্ডের প্রতিটি পাড়া/মহল্লায় ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে নিজের জন্য ভোট প্রার্থনা করেন মোঃ রফিকুল ইসলাম।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে নানারকম উন্নয়ন বক্তব্য রাখেন।ও সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নয়নয়ের প্রতিশ্রুতি দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.