প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ৩:৪২ পি.এম
মন্দিরে হামলার ঘটনায় যুবদল, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১১

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতের নেতাসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ, সদর, চাটখিল ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.