
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে বক্কার মোল্লা (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, পানিঘাটার ঘোষের ডাঙ্গা মাঠের মধ্যে স্থানীয় আজাদ মোল্লার আম বাগানের মধ্যে দক্ষিণ পাশে একটি আম গাছের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত বক্কার মোল্লা পানিঘাটা গ্রামের মৃত ফুলমিয়া মোল্লার বড় ছেলে।তাঁর স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি দুই বিয়ে করেছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২.০০ ঘটিকার সময় পারিবারিক কলহে ছেলের সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়।
ঘটনার দিন সকাল অনুমান ১০.০০ ঘটিকার দিকে ঐ মাঠে ছোট শিশুরা ঘুড়ি ওড়াতে গিয়ে গাছে মানুষ ঝুলতে দেখে অন্যান্যদের খবর দেয়।অতঃপর তারা গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে রয়েছে বলে জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.