মোঃইমরান হোসেন, মহম্মদপুর, মাগুরাঃ
আজ ৭ই ফেব্রুয়ারী ২০২১ রোজ রবিবার মাগুরার মহম্মদপুরে পিতার সাথে অভিমান করে পুত্র আত্মহত্যা করেছে।উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়ায় জাকারিয়া ফকির নামের ঐ কিশোর বালক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। অাজ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।
জাকারিয়া ফকিরের পিতার নাম গিয়াস ফকির, সে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির একজন মেধাবী ছাত্র।
স্থানীয়ভাবে জানা যায়, আজ সকালে বাবার সাথে কাজে যাবার বিষয়ে তার কথা কাটাকাটি হয়।পরে পিতার উপর অভিমান করে লোকচক্ষুর আড়ালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে দেখে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.