মোঃ ইমরান হোসেন,উপজেলা প্রতিনিধি মহম্মদপুর মাগুরাঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট খেলার ফাইনালে আলফাডাঙ্গা উপজেলার চরনারাদিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে ধোয়াইল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।উপজেলার পলাশবাড়ীয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুবলীগ ও প্রেসক্লাবের সভাপতি এবং আমিনুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো।পলাশবাড়ীয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোঃফিরোজ এলাহি মিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, পলাশবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আহম্মেদ, ফরিদপুরের আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.