মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআঃ মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
সভাপতি মহোদয় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।তাই সকল ভেদাভেদ ভুলে ঈদ আনন্দে ভরে উঠুক সকলের জীবন।করোনা মহামারির এই প্রাদুর্ভাব কেটে গিয়ে আনন্দ আর উল্লাস নিয়ে ঈদ আসুক প্রতিটি মুসলিমের ঘরে।
এটাই হোক সকলের প্রত্যাশা।স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক এদেশের মেহনতি মানুষের।
সাধারণ সম্পাদক বলেন, ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। তবে মহামারী পরিস্থিতিতে এবারের ঈদ আনন্দ কাটুক প্রত্যকের ঘরে ঘরে।
আসুন আমরা সকলেই মুখে মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং সরকারি বিধি নিষেধ মেনে চলি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক জননেত্রী শেখ হাসিনার।
পরিশেষে সভাপতি এবং সাধারন সম্পাদক মহোদয় দুজনেই উপজেলাবাসীর নিকট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং তাঁর যোগ্য কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া সুস্থ্যতা কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.