মোঃ তাহেরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: ভারতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ জুন) জুম্মার নামাজ শেষে ডোমার বাজার রেলগেট হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটেই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ হতে সহ ধীক মুসল্লী এসে প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে কর্মসুচিগুলোতে অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, রাকিব হাসান মানিক, মজিদুল ইসলাম, সামিউল আরেফিন হৃদয়, সুমন আহমেদ, লোকমান হোসেন লাভলু, ডা. ওমর ফারুক প্রমূখ।
বক্তরা নুপুর শর্মাসহ সকল কটুক্তিকারীদের ফাঁসির দাবী করেন। যাতে ভবিষ্যতে আর কেউ মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তি করার সাহস না পায়।
সেইসাথে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও ভারতের পন্য বয়কটের আহবান জানায় বক্তরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.