প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২১, ৭:১৮ পি.এম
মাও. মোস্তাক আহাম্মেদের রোগমুক্তি কামনায় প্রত্যাশার মিলাদ ও দোয়া

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন(ভোলা)প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজারো আলেমের ওস্তাদ ও চাঁদপুর ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. মো. মোস্তাক আহাম্মেদ অসুস্থ হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।
তার আশু রোগমুক্তি কামনা করে সামাজিক সংগঠন প্রত্যাশার পক্ষ থেকে বাদ জুমা তজুমদ্দিন উপজেলা জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, মার্কাস মসজিদ, আড়ালিয়া জামে মসজিদ, পালোয়ান বাড়ির দরজার জামে মসজিদ, ঘোষের হাওলা জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও দফাদার বাড়ির দরজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন স্ব স্ব মসজিদের ঈমামগন।
এসব মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, প্রত্যাশার প্রতিনিধি মো. ছালেহ উদ্দিন, মো. আরিফ হোসেন, মো. ফিরোজ, মেজবাহ্ উদ্দিন সুমন, জোনায়েদ ইবনে জিয়া, মোরশেদ আলম তৌহিদ, মো. রায়হান কাজি, আবুল হাসেম হাওলাদার প্রমুখ। মিলাদের সকল মুসলিম উম্মার শান্তি কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.