প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৩, ৮:৫০ পি.এম
মাগুরার গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত চার(৪) তলা ফাউন্ডেশনের একতলা ভবণের শুভ উদ্বোধন করেন।
গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮.৩০ ঘটিকা থেকে ক্রীড়া অনুষ্ঠানের শুরু হয়।
আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: খালিদ উন নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব নির্মল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তরফদার মাকসুদার রহমান ডলার, আইসি জনাব আবুল কাশেম, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব শেখ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কুমারেশ চন্দ্র দে এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব তোফায়েল আহমেদ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.