মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় স্বর্গীয় বিহারীলাল ও সরস্বতী শিকদারের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) প্রতি বছরের ন্যায় এবছরও মাগুরা জেলার শালিখা উপজেলায় নিজ বাসভবনে এমপি ড. শ্রী বীরেন শিকদারের বাবা স্বর্গীয় বিহারীলাল শিকদারের ১৬তম এবং মা সরস্বতী শিকদারের ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে নিজ এলাকা সিংড়া সরকারি বিহারীলাল শিকদার কলেজ মাঠে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সংকর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রী বাসুদেব কুন্ডু , মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আঃ মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,শালিখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান, বাংলাদেশ কৃষকলীগ শালিখা শাখার সভাপতি এ্যাড. রামমোহন মন্ডল,শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এম এনামুল হক রাজা,মহম্মদপুরের নহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ,চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল সহ জেলা-উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.