মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার মহম্মদপুরে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুর্ঘটনায় প্রাণহানী প্রতিরোধে জনসচেতনতা মুলক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর (সোমবার) সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও মহম্মদপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইমুন নেছার পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,স্বাস্থ্যকর্মী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকছেদুল মোমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান মহোদয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.