শেখ এনামুল,মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদরের গোয়ালবাথান পশ্চিমপাড়া বাবুর দোকানের সামনে কাঁচামালবাহী ট্রাক চালক নহটা- পানিঘাটার মাসুদ এবং ট্রাক্টর চালক গোয়ালবাথান হাফিজার মোল্লার ছেলে জুনায়েদ এর মধ্যে মারাত্বক সংঘর্ষ হয় এবং দুইটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়, এসময় পথচারী বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কবির মোল্লা মারাত্মক ভাবে আহত হন, খোঁজ নিয়ে জানা যায় ঘন কুয়াশার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে কাঁচামালবাহী গাড়ি ঢাকা মেট্রো- ন ১৮৪৩৮২ এবং মাটি বাহী ট্রাক্টর গাড়ি ঘন কুয়াশা এবং রাস্তা ভেজা থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্থানীয় লোকজন এবং প্রশাসন গাড়ি দুটিকে জব্দ করেছে এবং আহত মোঃ কবির মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.