সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার।নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। বাড়ির চাহিদা মেটাতে বিয়াস বাজার থেকে কেনেন দুটি রুই মাছ। ওজন ছিল ৩ কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩ জানুয়ারি ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় সোনার চেইন পাওয়া যায়। এটা ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।’
সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, ‘মাছ দুটি বাসায় পৌঁছানোর পর ছেলের বউ আঁশ তুলে ছোট ছোট করে কাটে। পরে পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন দেখতে পাই।’ স্থানীয় সৈয়দ ও জুলহাস কায়েম নামে দুজন বলেন, ‘বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.