সিলেটের সীমান্তবর্তী অঞ্চল গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হাতে আলমাস আহমদ (৪০) নামে এক মাছ বিক্রেতা খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাফলং বাংলা বাজারে নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত আলমাস উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের রহিম উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা আলমাসকে খুন করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে যায়। পুলিশ জানায়, নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন,
দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে। হত্যার কারণ উদঘাটনে বা হত্যার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, আলমাছ একজন ক্ষুদ্র মাছ বিক্রেতা। হত্যাকারীরা তার সঙ্গে কেন এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.