আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত্য মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা (১৭ অক্টোবর) রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিসার ও রিটার্নিং অফিসার এস এম রুবায়েত তামিম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন বেলছড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রহমত উল্লাহ।
একই দিনে তাইন্দং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়ার আহাম্মদ মজুমদার, গোমতী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তফাজ্জল হোসেন, আমতলীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল গনি,মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা, তবলছড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ, বড়নালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইউনুছ মিয়া, মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলছড়ি ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম ও যুবলীগের মোঃ মামুন মিয়া, গোমতি ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ত্রিপন জয় ত্রিপুরা, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির আলী ভুঁইয়া, বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের মোঃ ইলিয়াছ ও মোঃ ফজল হক। তবলছড়িতে বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভুঁইয়া। তাইন্দংয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মোঃ তনু মিয়া ও মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়াও মাটিরাঙ্গায় ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ১ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা সমুহে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারন সদস্য ২১৪ জন সংরক্ষিত আসনে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রসঙ্গত,দ্বিতীয় ধাপে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে ২১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.