প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ২:৪৯ পি.এম
মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি:বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (শনিবার ) বেলা ১১ টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আরিফুল রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম ভিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতর্তা রাজ কুমার শীলসহ প্রমুখ।
সভায় ২৮ আগস্ট থেকে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে জানান। মৎস্য সপ্তাহ পালনের লক্ষে মাটিরাঙ্গার জল পাহাড়ের লেকে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার কর্মসূচি গ্রহন করা হয়েছে। পাশাপাশি মৎস্য চাষে সফল ব্যক্তি,চাষি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্য চাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে কর্মসূচি গ্রহন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.