প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২২, ১২:৫৭ পি.এম
মাটিরাঙ্গায় যুবকের আত্মহত্যা

মোঃ আলমগীর হোসেন খাগড়াছড়ি: মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় ঘরের ভিতর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে মো. রুহুল আমিন(২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার(২৩ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গার মোহাম্মদপুর এলাকায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত রুহুল আমিনের সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি এবং তার স্ত্রী রুবিনা আক্তার ঐ এলাকায় আব্দুল জলিল এর বাড়িতে ভাড়া থাকতেন। গত দুইদিন আগে নিহতের স্ত্রী রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যায়। রবিবার সকাল ০৯ টার দিকে তার স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা লাগানো দেখলে ডাকাডাকি করলেও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার স্বামীকে দেখতে পান।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে জানায়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, সকালে আত্মহত্যার খবর পাওয়ার পর মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.