মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গাঃ মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পুরোহিত শ্রী রবীন্দ্র চক্রবর্তী (৬৬) পরলোকগমন করেছেন।
তিনি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি কয়েকদিন পূর্বে একটি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকেই তিনি প্রথমে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল ও পরে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন ছিলেন। শ্রী রবীন্দ্র চক্রবর্তী" মাটিরাঙ্গা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক, দৈনিক কালেরকন্ঠ ও চট্টগ্রামের ‘সুপ্রভাত বাংলাদেশ’ পত্রিকার মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি সাগর চক্রবর্তী কমল'র পিতা।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েকে রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাটিরাঙ্গা কালী মন্দিরপাড়ার নিজ বাড়ির পাশে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সমাহিত করা হয়।
এদিকে তার মৃত্যুতে মাটিরাঙ্গায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষবারের মত দেখতে শতশত মানুষ ছুটে যান মরহুমের বাড়িতে। এসময় তার বাড়িতে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ছাড়াও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এস এম কামাল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.