যে মুখে মা, সে মুখে মাদক না” – অঙ্গীকার কে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাদককে না বলুন এই অঙ্গিকার করে অতিথিরা সহ শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করে। মঙ্গলবার(৩০ নভেম্বর)সকাল ১১ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের সভা কক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, ড.মাহামুদা পারভীন,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমূখ। এছাড়া ও গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.