প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৮:২২ পি.এম
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আজগার আলী, সাতক্ষীরা প্রতিনিধি: আজ ১১ জুলাই মঙ্গলবার ২০২৩ ইং তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.