মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার সদর উপজেলার গোপালগ্রামে মামা বাড়ি বেড়াতে এসে আরিফা খাতুন ( ২) নামে এক কন্যা শিশুর পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত আরিফা ( ২) সদরের ধলহরা গ্রামের মোঃ লিটন মোল্লার মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালবেলা নানা মোঃ ওমর আলীর বাড়িতে মা সোনিয়ার সাথে ঘুমিয়ে ছিলো।
ছোট্ট মেয়ে আরিফা উঠে হাটতে হাটতে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে বাড়ির সবাই তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে শুরু করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে।
দ্রুততার সাথে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। শিশুর মৃত্যুতে বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.