মোঃ রাশিদুল ইসলাম | মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহাম্মদপুরে পারিবারিক কলহের জেরে মায়ের আত্মহত্যা চেষ্টা সহ্য না করতে পেরে গলায় ফাঁস দিয়ে তামিম মোল্লা (১৪) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
আজ রবিবার সকালে মহাম্মদপুর উপজেলার ঝামা মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে মৃত তামিমের মা রিনা বেগম বিষ পানে আত্মহত্যা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
মৃত তামিম ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার পিতা সাহা মোল্লা। তার পেশা নৌকা চালক।
করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় সে রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু পারিবারিক কলহের কারণে শনিবার সকালে তামিমের মা বিষ পান করে আত্মহত্যা চেষ্টা চালায়।মায়ের আত্মহত্যা চেষ্টা মানতে পারিনি তামিম।শনিবার সকালে রাজমিস্ত্রীর কাজে যায় তামিম। কাউকে না বলিয়ে ফিরে আসে বাড়ি। বাড়ি ফাঁকা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.