মোঃজয়নুল আবেদীন তুহিন, উপজেলা প্রতিনিধি: মির্জাগঞ্জ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। আজ (১৮ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উপজেলা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ নিজাম হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন খান মোঃ আবু জুবায়ের সিদ্দিকী (৮)। অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.