বিয়ে হয়েছে মাত্র ১৫ দিন। এখনো হাতের মেহেদীর রং উঠেনি। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন নববধূ। রোববার (১০ এপ্রিল) সকালে ওই নববধূর স্বামী আরিফ হোসেন (২৪) ও শ্বশুর আব্দুল আজিজ (৬০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। নিহত আরিফ হোসেন বিজিবিতে চাকরি করতেন।
গত ২৪ মার্চ বিয়ে করেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফ হোসেন এবং তার বাবা আব্দুল আজিজ চাকলাহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ হোসেন। আহতাবস্থায় আব্দুল আজিজকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তিনিও মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.