প্রতিকী ছবি
প্রতিকী ছবি

রুমানা আক্তার | বিশেষ প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরের পানিতে ডুবে মায়া খাতুন (৬) নামের শিশুর মৃত্যু হয়েছে। শিশু মায়া আমঝুপি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
৬ মে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে শিশু মায়ার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,মায়া খেলার সাথীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গােসল করতে নামে। এক পর্যায়ে অসাবধানবশত সে পানিতে তলিয়ে যায়।
এসময় তার সাথীরা বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীরা পানির নিচে খােঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।