জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইল আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সরকারি জি.বি.জি কলেজ ছাত্র-সংসদের সাবেক ভিপি মো: আবু সাইদ রুবেলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল ও ১ শত অটোরিক্সা নিয় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে
মোটরসাইকেল শোভাযাত্রাটি শুর হয়
পৌর এলাকার রতনপুর, ধাঁড়িয়াল, স’মিল রোড, বাজার রোড, কলেজ মোড় চত্বর, গুণগ্রাম, বানিয়াপাড়া ও ঝড়কা হয়ে কলেজ মোড়ে চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মৎসজীবী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে ভিপি রুবেল সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.